ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেম (LMS)
21 Dec 2023
জবাবদিহিতা ও স্বচ্ছতা আনায়নের এবং দুর্নীতি হ্রাসের নিমিত্তে অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবদুল কাদের মহোদয়ের উদ্দ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের অটোমেশনের কার্যক্রমে যুক্ত হলো ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেম (LMS)। এর ফলে একই স্থান হতে রোগীর রিপোর্ট সংগ্রহ করা যাবে। রোগীর রিপোর্ট সম্পন্ন হওয়ার পর রোগীর মোবাইল নম্বরে রিপোর্ট সম্পন্ন হওয়ার মেসেজ যাবে ডাউনলোড লিংক সহ। রিপোর্ট ডাটাবেজে সংরক্ষন থাকবে। ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণার কাজে নানাবিধ সুবিধা হবে।