৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি
04 May 2026
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নতুন ৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরবর্তী নবাগত ছাত্র-ছাত্রীদের কে নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ মহোদয়। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নজমুল আলম খান এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান সহ আরো শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।