৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
04 May 2026
মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেবানীতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল নতুন ৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।অনুষ্ঠানটি অনলাইনে উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নজমুল আলম খান।